ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাইল ছিনতাই

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১২৬ বার পঠিত
124

পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের শ্রমিকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করেছে সংঘবদ্ধ ছিনতাইকারী দল।
ঘটনাটি ঘটে শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে ঈশ্বরদী উপজেলার রূপপুর বিবিসি বাজার সড়কে। ছিনতাইয়ের শিকার ব্যক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত একজন শ্রমিক। নগদ ২০ হাজার টাকা, মোবাইল, এনআইডি, ডাইভিং লাইসেন্সসহ মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে করা হয়। আহত শ্রমিককে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে বিবিসি বাজার সড়কে পৌঁছালে একদল ছিনতাইকারী তাকে পথরোধ করে। এ সময় ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এসময় ধস্তাধস্তিতে তার কান কেটে যায়। আহত শ্রমিক উপজেলার লক্ষ্মীকুন্ডা গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং রুপপুর প্রকল্পের নিকিমথা কোম্পানির শ্রমিক।
ঘটনার পরপরই বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিক ঈশ্বরদী থানায় অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, সাম্প্রতিক সময়ে এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন ও মব দমন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় পাবনায় সুজন আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় বক্তারা
পাবনাঅফিস    
ভোটের পরিবেশ, আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন ও মব দমন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ; ইসিকে মব দমন করতে হবে। মব দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশনকে সরকার ও দেশ নিয়ন্ত্রণ করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে প্রশাসনের নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে নেয়ার আহ্বান জানিয়েছেন পাবনার নাগরিক সমাজের প্রতিনিধিরা।
শনিবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পাবনার আয়োজনে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম,সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ আহ্বান জানান।
সুজন পাবনার সভাপতি আব্দুল মতীন খানের সভাপতিত্বে ও সম্পাদক আশরাফ আলীর সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রিয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমানসহ শিক্ষক, সাংবাদিক, অধ্যাপক, চিকিৎসক, সমাজকর্মী, ছাত্র প্রতিনিধিসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃত্ত¡বাদী আচরণ থেকে বের হতে পারে নি। পেশীশক্তি ব্যবহারে ভিন্নমত দমনের সংস্কৃতি পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন ও প্রত্যাশিত  গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। নির্বাচনের আগেই ভোটারদের জন্য ভীতিমুক্ত সবার জন্য সমান পরিবেশ সৃষ্টির দাবী জানান।
বৈঠকে সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার গণতন্ত্র শক্তিশালী করতে নাগরিক সমাজকে সোচ্চার থাকার আহ্বান জানান।

ট্যাগস :

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাইল ছিনতাই

আপডেট সময় : ০৪:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬