ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নারীর প্রাণহানি,আহত ৩

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৫৩ বার পঠিত
59

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৫৪) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার নাটোর-কুষ্টিয়া মহাসড়কের মুলাডুলি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা এবং মো. শহিদুল ইসলামের স্ত্রী। আহতরা হলেন মোছা. শান্তা খাতুন (৩৩), মোছা. নুপুর খাতুন (১৮) এবং মোছা. রুমানা ইয়াসমিন। আহত সবাই একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ফাতেমা বেগম তার স্বজনদের সঙ্গে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে দাশুড়িয়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় মুলাডুলি স্টেশনের দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী সিএনজিটি মুলাডুলি কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা বেগম মারা যান। আহত শান্তা খাতুন ও রুমানা ইয়াসমিনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত নুপুর খাতুনকেও সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কল্লোল কুমার জানান, নিহত ফাতেমা বেগমের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই সিএনজি চালক অটোরিকশাসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘাতক চালক ও অটোরিকশাটি শনাক্ত করার চেষ্টা করছে।

ট্যাগস :

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নারীর প্রাণহানি,আহত ৩

আপডেট সময় : ০৯:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫