ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ঈশ্বরদীতে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপ চুরি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৬২ বার পঠিত

এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

80

ঈশ্বরদী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের কদমতলায় অবস্থিত ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে।সোমবার (১৯ আগস্ট ) গভীর রাতে চোরেরা কয়েকটি স্টিলের আলমিরা ভেঙ্গে দুটি ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ সময় স্কুলে নৈশ প্রহরী ছিলেন না।
বিদ্যালয়ের দপ্তরী আয়নুল হক জানান, দিনের বেলা স্কুলের পিওনের দায়িত্ব পালন করি। এছাড়া বাড়ি থেকে রাতে এসে বেশ কয়েকবার স্কুলে দেখভাল করি। গতরাতেও কয়েকবার এসেছিলাম। তখন কিছু দেখতে পাইনি। আমি চলে যাওয়ার পর গভীর রাতে এই চুরির ঘটনা ঘটেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, এ যাবৎকাল এই স্কুলে কখনো চুরির ঘটনা ঘটেনি। সোমবার দিবাগত রাতে অফিস কক্ষের দরজার দুটি তালা ভেঙে চোরেরা ভিতরে প্রবেশ করে। এরপর কয়েকটি স্টিলের আলমিরা ভেঙে ড্রয়ারগুলো তছনছ করে। চোরেরা দুটি ল্যাপটপসহ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এ বিষয়ে পুলিশকে অবহিত করেছি।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির এটিএসআই আনিসুর রহমান আনিস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতে স্কুলে নৈশ প্রহরী না থাকার সুযোগে চোরেরা সোমবার দিবাগত রাতের কোন এক সময় অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর আলমিরা ভেঙে দুটি ল্যাপটপ নিয়ে গেছে। ল্যাপটপ উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

ঈশ্বরদীতে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপ চুরি

আপডেট সময় : ১১:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫