ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ঈশ্বরদীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৯১ বার পঠিত
147

পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর মোটরসাইকেল প্রতীক সমর্থিত নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের মাঝদিয়া পুরাতন রেললাইন সংলগ্ন নূরা ঠাকুরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর সমর্থকদের অভিযোগ, সাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য মো. সাজেদুল ইসলাম নিজ এলাকায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণার জন্য একটি অফিস পরিচালনা করছিলেন। বিকেলে ধানের শীষ প্রতীকের প্রার্থীর তিনজন সমর্থক সেখানে এসে মোটরসাইকেল প্রতীকের ব্যানার খুলে ফেলতে বলেন। এ সময় সাজেদুল ইসলাম বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয় লোকজন এসে পরিস্থিতি শান্ত করেন। তবে অভিযোগ করা হয়, কিছু সময় পর হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা আবার সেখানে এসে ব্যানার ছিঁড়ে ফেলেন এবং নির্বাচনী অফিসে ভাঙচুর চালান। এ সময় অফিসে উপস্থিত আকাশ নামের এক যুবককে চড়-থাপ্পড় মারার ঘটনাও ঘটে।
ভাঙচুরের সময় উপস্থিত মোটরসাইকেল প্রতীকের সমর্থক মো. সাজেদুল ইসলাম বলেন, “হঠাৎ করে তারা এসে ব্যানার খুলতে বলে। বাধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরে তারা ব্যানার ছিঁড়ে অফিসে ভাঙচুর চালায়।” ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ট্যাগস :

ঈশ্বরদীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : ০৬:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬