ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৮৮ বার পঠিত
74

নাটোরের বড়াইগ্রামে আরাফাত সরদার নামে এক শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছে। আরাফাত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আইটি সাপোর্ট এন্ড আইওটি বেসিকস ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে উপজেলার জলন্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আরাফাত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১৫টি বিষয়ে পরীক্ষা দিয়ে শুধু রসায়নে অকৃতকার্য হয়। ২০২৫ সালের পরীক্ষায় সে শুধু রসায়ন বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেয়। গত ১০ জুলাই প্রকাশ হওয়া ফলাফলেও সে ফেল করে। পরবর্তীতে অনলাইন ট্রান্সক্রিপ্ট বের করে দেখা যায়,সে রসায়ন ছাড়াও কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ তার প্রবেশপত্রে কৃষি বিষয় অন্তর্ভুক্তই ছিল না।
আরাফাত সরদার বলেন,‘আমি ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শুধু রসায়নে ফেল করেছিলাম। ২০২৫ সালের পরীক্ষার প্রবেশপত্রেও শুধু রসায়ন বিষয়ই লেখা ছিল, আমি সে বিষয়েই পরীক্ষা দিয়েছি। কিন্তু এখন ফলাফলে দেখছি আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে। কৃষি বিষয় আমার পরীক্ষার মধ্যে ছিলই না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল দেখে বিস্মিত হয়েছি।’
বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ইয়াহিয়া বলেন, ‘বোর্ডের কারিগরি ত্রুটির কারণে এমন হতে পারে।’
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজনীন সুলতানা বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি। আমরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানাবো।’

ট্যাগস :

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল

আপডেট সময় : ০৮:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫