গুরুদাসপুর চামড়া সংরক্ষণে বিনামুল্যে লবন বিতরন
- আপডেট সময় : ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১২৫ বার পঠিত

নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ঈদ উল আযহার কোরবানির চামড়া সংরক্ষনের জন্য ৪৪ টি হাফেজিয়া,-কওমী মাদ্রাসা এবং এতিম খানায় ৩২ মেট্রিক টন অর্থাৎ ৮ শত মন লবন বিনামুল্যে বিতরন করা হয়েছে বলে গুরুদাসপুর উপজেলা ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ নাজমুল হোসাইন এই প্রতিবেদককে জানান। সুবিধাভোগি মাদ্রাসা ও এতিম খানা থেকে প্রাপ্ত চাহিদা মোতাবেক ১৭ হাজা ৫০০ চামড়া সংরক্ষনের জন্য বিনামুল্যে সরকারিভাবে প্রাপ্ত এই লবন বিতরন করা হয়েছে।
উপজেলার ৪৪টি এতিমখানা ও মাদ্রাসা যাতে তাদের সংগৃহিত কোরবানির পশুর চামড়া যথাযথ সংরক্ষন করে ‘উপযুক্ত মূল্য’ পায় তা নিশ্চিতে সরকার ‘বিশেষ ব্যবস্থা’ নিয়েছে বলে ইউএনও ফাহমিদা আফরোজ জানিয়েছেন ।তিনি বলেছেন, “কোরবানির চামড়াকে বহুমুখীকরণ এবং সংরক্ষণ-মজুদকরণের সক্ষমতার জন্য সরকারি উদ্যোগে উপজেলায় ৩২ টন লবণ অথবা সাড়ে ৮ শত মণ লবণ এতিমখানায় ও মাদ্রাসাতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ রকনুজ্জামান বলেন, বিগত দিনের কোরবানির হিসাবে এবারে উপজেলায় সম্ভাব্য ৪৮ হাজার ২১৬ টি পশু কোরবানি হবে বলে আশা করা যাচ্ছে। এর মধ্যে গরু-মহিষ ১৫ হাজার ৮১৬ টি এবং ছাগ- ভেড়া-অন্যান্য ৩২ হাজার ৪০৩ টি।












