ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ৯৪ বার পঠিত
70

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,চড়িয়া কান্দিপাড়ার যদু ফকিরের ছেলে জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ১৫ বছর বয়সী ওই কিশোরী সাড়ে ছয় বছর ধরে জমসেরের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। অভিযুক্ত জমসের ও তার ছেলে নিয়মিত ওই কিশোরীকে ধর্ষণ করতেন। বিষয়টি এত দিন গোপন ছিল। ওই কিশোরীও কাউকে কিছু বলেনি।
তিনি আরও বলেন, সম্প্রতি ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার জমসের ও তার ছেলে মুক্তারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।

ট্যাগস :

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫