ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ঈশ্বরদীতে যুবকের আত্মহনন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৭৯ বার পঠিত

এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

72

ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আকাশ বাঁশফোর (২৫) নামে এক যুবকের আত্মহননের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশন সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত আকাশ বাঁশফোর পৌর শহরের রেলগেট হরিজন কলোনীর মৃত রমেশ বাঁশফোরের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী পৌর শহরের কাচারিপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান, রেললাইন পাড় হওয়ার জন্য আমি দাঁড়িয়ে ছিলাম। আমার কাছ থেকে প্রায় ২০ গজ দূরে দাঁড়িয়ে ছিল আকাশ বাঁশফোর। এসময় খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনের নিকটবর্তী আসার সাথে সাথে আকাশ ট্রেনের ইঞ্জিনের সামনে মাথা দিয়ে রেল লাইনের উপর শুয়ে পড়ে। মূহুর্তেই তার মাথা দেহ থেকে দ্বিখন্ডিত হয়ে যায়।
নিহত আকাশ বাঁশফোরের ভাই প্রদীপ বাঁশফোর জানান, ভাইয়ের স্ত্রী বেশ কিছু দিন ধরে তাঁর বাবার বাড়িতে থাকায় কিছুটা মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিল। কিন্তু সে আত্মহত্যা করবে তা আমরা বুঝে উঠতে পারিনি।
ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থানার উপ-পুলিশ পরিদর্শক সৌরভ কুমার দাশ জানান, আমরা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের কাছে আকাশ বাঁশফোরের আত্মহত্যার কথা শুনেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ঈশ্বরদীতে যুবকের আত্মহনন

আপডেট সময় : ০৫:৩৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫