ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ড.ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য”

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১৯৬ বার পঠিত
139

বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ভিশনের দিকে যুক্তরাজ্য তাকিয়ে আছে বলে জানিয়েছেন ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট।
রোববার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় অন্তর্র্বতী সরকার কী ধরনের সহায়তা চায়, সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্য।
রাজনৈতিক সমঝোতার বিষয়ে ক্যাথরিন ওয়েস্ট বলেন, প্রফেসর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন আর সেটা উন্মোচিত হওয়ার আশা রাখছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পৃথক কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি। তবে আমরা সরকারকে সমর্থন করতে চাই। কারণ, এখন একটা ক্রান্তিকাল চলছে।
এটা বাংলাদেশে আমার দ্বিতীয় সফর জানিয়ে ক্যাথরিন বলেন, গত ১১ বছর পর ইন্দো-প্যাসিফিক মন্ত্রী হিসেবে এখানে আসতে পেরে আমি খুব খুশি। বাংলাদেশের অন্তর্র্বতী সরকার শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহি নিশ্চিত করতে চায় এবং জাতীয় পুনর্মিলনকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এ বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের জন্য একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্র্বতী সরকারের সংকল্পকে আমরা স্বাগত জানিয়েছি। এ দেশের জনগণের সঙ্গে আমাদের অত্যন্ত দৃঢ় বন্ধুত্ব রয়েছে, তাই আমরা শক্তিশালী সম্পর্ক গড়তে চাই। আমরা অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা, অভিবাসন এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে কীভাবে একসঙ্গে কাজ করতে পারি তা নিয়ে কথা বলেছি। এ সময় রোহিঙ্গাদের জন্য আরও ১০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড সহায়তার ঘোষণা দেন ক্যাথরিন।

ট্যাগস :

ড.ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য”

আপডেট সময় : ১০:৪৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪