ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

তাড়াশে প্রতিবন্ধী নারী ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ২২২ বার পঠিত
78

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় সঞ্জিত কুমার ওঁরাও (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষীরপোতা এলাকা থেকে সঞ্জিতকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের বাসিন্দা।
গত ২৩ অক্টোবর রাতে ওই প্রতিবন্ধী নারী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন। দীর্ঘ সময়েও ঘরে না ফেরায় তাঁর ভাই খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সঞ্জিতের সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। তাঁকে দেখে সঞ্জিত স্যান্ডেল ও গেঞ্জি ফেলে পালিয়ে যান। এ ঘটনায় তিনি বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করলে পুলিশ সঞ্জিতকে গ্রেপ্তার করে।

ট্যাগস :

তাড়াশে প্রতিবন্ধী নারী ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩