ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

থানার গাছে আম পাড়তে উঠে প্রাণ গেল পুলিশ সদস্যের

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১০৮ বার পঠিত
103

সিরাজগঞ্জের বেলকুচি থানার ভেতরে থাকা গাছ থেকে আম পাড়তে গিয়ে শাহজাহান আলী (৫৪) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকালে থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
মৃত শাহজাহান আলী বেলকুচি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনার আমিনপুর থানার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, বুধবার সকাল ১১টার দিকে শাহজাহান আলী ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়া শুরু করেন। একপর্যায়ে পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে দুপুরে তাকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সবশেষ ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় পরিবারের স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

থানার গাছে আম পাড়তে উঠে প্রাণ গেল পুলিশ সদস্যের

আপডেট সময় : ১০:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫