ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

পদ্মায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র,গুলি,মাদক,কঙ্কাল, নগদ টাকাসহ আটক-২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১১৭ বার পঠিত

এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

133

পদ্মা নদী এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র,গুলি,মাদকদ্রব্য,কঙ্কাল,নগদ টাকা,মোবাইল ফোনসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর হতে দিনব্যাপী সেনাবাহিনী পরিচালিত অভিযানে বাপ্পি (৪০) ও সোহাগ (৩৯ কে গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার পদ্মা নদীতে সেনাবাহিনীর অভিযান পরিচালনার বিষিয়টি নিশ্চিত করে জানান,পার্শ্ববর্তী লালপুর উপজেলার সীমানার মোল্লার চর থেকে অস্ত্র ও গুলিসহ ২ জন আটক হয়েছে। আটককৃতদের ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয়রা জানান, ঈশ্বরদী সাঁড়াঘাটের সন্নিকটে পদ্মা নদীর চর এলাকায় দীর্ঘদিন ধরে নদীতে বালু কাটার নামে অবৈধ কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইয়াবা ও ফেনসিডিল), একটি মানব কঙ্কাল, চারটি মোবাইল ফোন, নগদ প্রায় এক লাখ টাকাসহ ২ জনকে আটক হয়েছে।
ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন জানান, আটককৃত দুইজনের বাড়ি ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া এলাকায়। সন্ধ্যা সাড়ে সাতটায় এরিপোর্ট লেখা পর্যন্ত কাজের চাপে বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। কাজ চলছে, তথ্য দিতে আরও সময় লাগবে বলে জানান তিনি।
ঈশ্বরদী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সন্ত্রাস-চাঁদাবাজি-অপতৎপরতা নির্মূলে এইধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :

পদ্মায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র,গুলি,মাদক,কঙ্কাল, নগদ টাকাসহ আটক-২

আপডেট সময় : ০৮:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫