ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

পরকীয় বাধা দেওয়ায় স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা,স্বামী গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩৪ বার পঠিত
140

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে পরকীয়ায় বাধা দেওয়ায় বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্বামী পরশ মণ্ডল (২৩) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে র‌্যাব-৫ তাকে আটক করে।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার বেগুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরশ মণ্ডল বিয়ের পর থেকেই অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে বাধা দিলে তিনি স্ত্রী আন্নি খাতুনকে (২১) নানাভাবে নির্যাতন করতেন। তদন্তে উঠে এসেছে,গত ৮ সেপ্টেম্বর রাতে পরশ স্ত্রীকে শয়নকক্ষে আটকে এলোপাতাড়ি মারধর করেন এবং জোরপূর্বক মুখে বিষ খাইয়ে দেন। পরে অসুস্থ অবস্থায় আন্নিকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১২ সেপ্টেম্বর গভীর রাতে মারা যান। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরশ হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।”

ট্যাগস :

পরকীয় বাধা দেওয়ায় স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা,স্বামী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫