ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে জেলায় চ্যাম্পিয়ন বাগাতিপাড়া দলকে সংবর্ধণা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২৬১ বার পঠিত
87

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালে বালিকাদের (অনুর্ধ্ব-১২) খেলায় নাটোর জেলা পর্যায়ে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় বাগাতিপাড়া উপজেলা দলকে সংবর্ধণা দিয়েছে উপজেলা প্রশাসন।বুধবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে বালিকা দলের খেলোয়াড়াবৃন্দ তাদের চ্যাম্পিয়ন ট্রফি উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ইউএনও নীলুফা সরকারের হাতে হস্তান্তর করেন। সংবর্ধনা প্রদানকালে সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-১আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও নীলুফা সরকার, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। উল্লেখ্য যে গত ২১ সেপ্টেম্বর নাটোর শংকর গোবিন্দ স্টেডিয়ামে গুরুদাসপুর উপজেলা খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাগাতিপাড়া উপজেলা পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা প্রধান অতিথি থেকে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন।(

ট্যাগস :

বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে জেলায় চ্যাম্পিয়ন বাগাতিপাড়া দলকে সংবর্ধণা

আপডেট সময় : ০৬:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩