ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বড়াইগ্রামে এক লাখ ২০ হাজার টাকায় শিশু ধর্ষণ চেষ্টা ধামাচাপা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১২৫ বার পঠিত
125

বড়াইগ্রামে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক শিশুকে (১০) ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিক অভিযুক্ত গুলজার হোসেনের (৪৮) কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকার একটি চেক নিয়ে বিষয়টি ধামাচাপা দেন। রোববার ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গুলজার হোসেন চরগোবিন্দপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে ওই শিশুটি প্রাইভেট পড়ে বৃষ্টির মধ্যে একাই বাড়ি ফিরছিল। এ সময় ঝোপঝাড় বেষ্টিত নির্জন রাস্তায় গুলজার তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। কিন্তু শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে গুলজার দৌড়ে পালিয়ে যায়। পরে রাতেই জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক আশরাফ সরদারের নেতৃত্বে বিষয়টি নিয়ে ঘরোয়া বৈঠক বসে। সেখানে অভিযুক্তকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি আপোষ করা হয়। ওই বৈঠকে গুলজার হোসেন জরিমানার টাকার একটি চেক দিলে সেটি আরেক বিএনপি নেতার কাছে জমা রাখা হয়। এ সময় ওই শিশুর পরিবারকে থানায় মামলা করতেও নিষেধ করেন নেতারা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিশুর অভিভাবকদের কাছে চেক বা কোন টাকা হস্তান্তর করা হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক আশরাফ সরদার বলেন, স্থানীয় লোকজনের কথা মেনে আমরা বিষয়টি মিমাংসা করে দিয়েছি। এ সময় এ ধরণের বিষয় সালিশে আপোষযোগ্য কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের নগদ টাকা দিয়ে ম্যানেজ করার প্রস্তাব দেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরণের ঘটনা সালিশে মিমাংসার কোন সুযোগ নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

বড়াইগ্রামে এক লাখ ২০ হাজার টাকায় শিশু ধর্ষণ চেষ্টা ধামাচাপা

আপডেট সময় : ১১:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫