ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বড়াইগ্রামে ছাত্রদলের কমিটিতে সদস্য সচিবসহ পাঁচ পদে ছাত্রলীগ কর্মী

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১২৪ বার পঠিত
70

বড়াইগ্রামে ছাত্রদলের কমিটিতে সদস্য সচিব ও যুগ্ন আহ্বায়কসহ পাঁচজন ছাত্রলীগ কর্মীকে পদ দেয়ার অভিযোগ উঠেছে। এমনকি নবগঠিত কমিটির নেতাদের নিয়ে আনন্দ মিছিল শেষে পথসভায় বক্তব্য দিতে গিয়েও সদস্যসচিব ছাত্রলীগের নামই উচ্চারণ করেছেন। পরে এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠলে তাদের পদ স্থগিত করা হয়েছে। উপজেলার জোনাইল ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মীদের এভাবে পদ দেয়ার বিষয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত সোমবার রাতে জোনাইল ইউনিয়ন ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল ও সদস্য সচিব আরিফুল ইসলাম খান কাননের স্বাক্ষরিত কমিটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই নতুন কমিটির সদস্য সচিব ও যুগ্ন আহ্বায়কসহ কমপক্ষে পাঁচজনের ছাত্রলীগের সাথে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ তুলে ফেসবুকে পোষ্ট দেন। তারা এসব পোষ্টের সমর্থনে বিগত দিনে ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে তাদের প্রকাশ্যে অংশগ্রহণের ছবিও শেয়ার দেন। এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জোনাইল বাজারে আনন্দ মিছিল শেষে পথসভায় বক্তৃতাকালে সদস্য সচিব সাব্বির হোসেন আমরা ছাত্রলীগ কর্মী বলেন। পরে অন্যরা সেটা শুধরে দেন। এ বক্তব্যের ভিডিও রাতারাতি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। পরে কমিটি গঠনের দুই দিনের ব্যবধানে বুধবার সদস্য সচিব সাব্বির হোসেন, যুগ্ম আহ্বায়ক রমজান আলী এবং সদস্য আব্দুল্লাহ, সাগর ও জাফর আলীর পদ স্থগিত করে উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাশিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এ ব্যাপারে ছাত্রদল নেতা তুষার হাসান বলেন, ২১ সদস্যের কমিটিতে কমপক্ষে ১২ জনই ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। তাদেরকে এভাবে ছাত্রদলে অনুপ্রবেশের সুযোগ দেয়া কোনভাবেই ঠিক হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল জানান, পথসভায় একটি বেফাস বক্তব্য দেয়া এবং ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ উঠায় পাঁচজনের পদ স্থগিত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে বিষয়গুলো তদন্ত করে তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ট্যাগস :

বড়াইগ্রামে ছাত্রদলের কমিটিতে সদস্য সচিবসহ পাঁচ পদে ছাত্রলীগ কর্মী

আপডেট সময় : ০৪:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫