ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বড়াইগ্রামে পুকুর থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৮৫ বার পঠিত
101

বড়াইগ্রামে নিখোঁজের ২০ ঘন্টা পর পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় আদম আলী (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। আদম আলী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ পঁচার ছেলে।
নিহতের নিকটাত্মীয় মহিদুল আলম জানান, দুই বছর আগে স্ট্রোকের শিকার হয়ে তার বাম পা ও বাম হাত কিছুটা অকেজো হয়ে যায়। গতকাল সোমবার সকালে ধানের জমিতে কর্মরত শ্রমিকদের সাথে দেখা করার উদ্দেশ্যে তিনি বের হন। কিন্তু দীর্ঘ সময় পরেও তিনি জমিতে যাননি। পরে বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে পুকুরের পানিতে তার হাতের লাঠি ভেসে থাকতে দেখা যায়। পরে বনপাড়া ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের ২টি টিম সন্ধ্যা পর্যন্ত তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার রাজশাহী থেকে ডুবুরি দল এসে ঘন্টা খানেকের প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।
জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জমিতে যাওয়ার সময় পিছলে পুকুরের পানিতে পড়ে তিনি মারা গেছেন বলেই স্বজনদের ধারণা।

ট্যাগস :

বড়াইগ্রামে পুকুর থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫