ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বড়াইগ্রামে ফসল রক্ষায় বিএডিসি’র সেচ যন্ত্র স্থাপনের দাবিতে মানববন্ধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ১২৬ বার পঠিত
75

নাটোরের বড়াইগ্রামের আগ্রান বিলে প্রায় আড়াই শ’ বিঘা জমির ফসল বাঁচাতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আওতায় এলএলপি সেচ যন্ত্র স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকেরা। শনিবার উপজেলার আগ্রান উত্তর পাড়া ফসলের মাঠ সংলগ্ন রাস্তার পাশে মানববন্ধনকালে কলেজ শিক্ষক আব্দুর রশিদ ও আব্দুর রহিম, ক্যাপ্টেন (অব:) মোঃ খলিলুর রহমান, কৃষক আব্দুল মান্নান ও ওমর আলী বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি আগ্রান বিলের আড়াইশ’ বিঘা জমির ফসল চাষাবাদের জন্য বিএডিসির আওতায় একটি এলএলপি সেচ পাম্প স্থাপনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল হীন উদ্দেশ্যে গ্রামের কিছু লোকজনের মাঝে অসত্য তথ্য ছড়িয়ে এতে বাধা দিচ্ছে। তাদের বাধার কারণে সেচ পাম্প স্থাপন কাজ বন্ধ হয়ে গেছে। ফলে শতাধিক কৃষকের জমির ফসল সেচের অভাবে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সেচ যন্ত্র স্থাপনের কার্যক্রম শেষ করে ফসল রক্ষা করার দাবি জানান। অন্যথায় আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।

ট্যাগস :

বড়াইগ্রামে ফসল রক্ষায় বিএডিসি’র সেচ যন্ত্র স্থাপনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫