ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

বড়াইগ্রামে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৯০ বার পঠিত
109

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় আতিকুর রহমান (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজারে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান উপজেলার কুরশাইট গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ওই ব্যাক্তি অটোভ্যানে চড়ে মাছের ফিড কেনার জন্য বনপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে কয়েন বাজারে পাবনাগামী একটি দ্রæতগতির বাস ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী আতিকুর রহমান মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পাবনার দাশুড়িয়া এলাকা থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।

ট্যাগস :

বড়াইগ্রামে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৯:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫