ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:২০:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ২০০ বার পঠিত
118

ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে নাটোরের বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ নাটোর জেলা শাখা। সোমবার উপজেলার বনপাড়া বাইপাস চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরগেটে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনকালে হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় আমির মসিহ উর রহমান,সহকারী আমির আশেক মাহমুদ,জেলা আমির আব্দুস সবুর খান,নাটোর আঞ্চলিক আমির সাকিব আহমেদ, সহকারী আমির আব্দুস সালাম ও উপজেলা আমির জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
এ সময় রাজশাহী বিভাগীয় আমির মসিহ উর রহমান বলেন, ৭৫ বছরের হত্যাযজ্ঞের পরে এবার ইসরায়েল গাজায় একজন মুসলমানকেও বাঁচতে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এ হৃদয়বিদারক, ন্যাক্কারজনক এবং পৈশাচিক ঘটনার সাক্ষী সমগ্র বিশ্ব। এমন একটি পরিস্থিতিতেও গোটা মুসলিম বিশ্বের সরকারগুলো,বিশ্ব মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ওআইসি,আরব লীগ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো নীরব। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোও যেন চোখে ঠুলি পরে আছে। গাজার গণহত্যাসহ বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠনের আহ্বান জানান তিনি।

ট্যাগস :

বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ০৫:২০:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫