ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বড়াইগ্রামে মহিলা সমিতির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১২৩ বার পঠিত
81

নাটোরের বড়াইগ্রামের জোনাইল আদর্শ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) জোনাইল বাজারে আয়োজিত এ কর্মসূচিতে সমিতির পাঁচ শতাধিক নারী সদস্যরা অংশ নেন। ঘন্টাব্যাপী মানববন্ধনকালে সমিতির সম্পাদক তানভীর আহমেদ তরুণ,সার্চ কমিটির সভাপতি সেলিনা খাতুন,সম্পাদক অঞ্জনা খাতুন, সমিতির বোর্ড কমিটির সদস্য পারভীন বেগম ও ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন,একটি কুচক্রি মহল নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পেরে সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে অর্থ আতœসাতের প্রপাগন্ডা ছড়াচ্ছে। বাস্তবে চেয়ারম্যান সমিতির আর্থিক কোন কর্মকান্ডের সাথে জড়িত নেই। প্রতিষ্ঠানের এসব বিষয় দেখ ভালের দায়িত্ব ম্যানেজার,ক্যাশিয়ার ও অন্যান্য কর্মকর্তাদের। অথচ গুটি কয়েক ব্যক্তি তার বিরুদ্ধে অর্থ আতœসাতের অভিযোগ এনে লিফলেট বিলি করছেন। এতে চেয়ারম্যানসহ সমিতির সুনাম ক্ষুন্ন হচ্ছে। এ সময় তারা কোন অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্তের আবেদন জানাতে পারতেন। যারা এমন করছেন সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানান সদস্যরা। পরে একটি বিক্ষোভ মিছিল জোনাইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ ব্যাপারে সমিতির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মতিউর রহমান মতিন বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগের কোন ভিত্তি নেই, একটা পক্ষ আমার প্রতি ঈর্ষাণি¦ত হয়ে এসব ছড়াচ্ছে, সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা বের হয়ে আসবে।

ট্যাগস :

বড়াইগ্রামে মহিলা সমিতির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৫৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫