ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

বড়াইগ্রামে শিশু জুঁই হত্যার পুন:তদন্ত ও মুল অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১৭১ বার পঠিত
103

নাটোরের বড়াইগ্রামে দেশব্যাপী আলোচিত শিশু আকলিমা আক্তার জুঁই (৭) হত্যা মামলা পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার গাড়ফা গ্রামে নিহত জুঁইয়ের বাড়ির সামনে গাড়ফা-চাটমোহর সড়কের দুই পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জুঁইয়ের পরিবার ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে শোকাহত স্বজন,সহপাঠী,শিক্ষক ও এলাকাবাসীসহ সহ¯্রাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনকালে জুঁইয়ের মা মোমেনা খাতুন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা’র যুগ্ম আহ্বায়ক এস এম কিবরিয়া, বড়াইগ্রাম উপজেলা আহ্বায়ক মাহবুব সরদার,যুগ্ন আহ্বায়ক নুহু ইসলাম,ছাত্রশিবির নেতা মামুন আল হাসান,জামায়াত নেতা আতিকুল ইসলাম,গাড়ফা সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাসান মাহমুদ ও কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম ও স্কুল শিক্ষক জিয়াউর রহমান বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন,এ নির্মম হত্যাকান্ডের পর পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। কিন্তু অজ্ঞাত কারণে এতে প্রকৃত আসামীদের আড়াল করা হয়েছে। আটকদের মধ্যে সিয়াম মুল অভিযুক্ত,তার স্বাক্ষীও আছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই অন্যান্য আসামীদের সনাক্ত করা যাবে। কিন্তু পুলিশ তড়িঘড়ি করে মুল অভিযুক্তদের সনাক্ত না করে কয়েকজন নির্দোষ ব্যাক্তিকে গ্রেফতার করেছে, অথচ ঘটনায় জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ সময় তারা অবিলম্বে পিবিআই ও সিআইডির মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আগামীতে এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্য্যালয় ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল দাদীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয় গাড়ফা প্রবাসী জাহিরুল ইসলামের শিশুকন্যা জুঁই। পরদিন বাড়ির অদুরে একটি ভুট্টা খেতে তার বিবস্ত্র ও মুখম-ল অ্যাসিডে ঝলসানো লাশ পাওয়া যায়। এ ঘটনার পর নিজ এলাকা ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় খুনীদের বিচারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

ট্যাগস :

বড়াইগ্রামে শিশু জুঁই হত্যার পুন:তদন্ত ও মুল অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫