ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

বড়াইগ্রামে শিশু জুঁই হত্যায় গ্রেফতাকৃত পাঁচ আসামীর ফাঁসির দাবিতে মানববন্ধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ১২৮ বার পঠিত
94

নাটোরের বড়াইগ্রামে মাদরাসা ছাত্রী আকলিমা আক্তার জুঁই (৭) কে গণধর্ষণের পর শ^াসরোধে হত্যা ও অ্যাসিডে মুখ পুড়িয়ে দেয়ার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে গাড়ফা বাজারে জোনাইল-রাজাপুর সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাড়ফা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধন কালে পরিষদের সভাপতি হাসান মাহমুদ, সাবেক ইউপি সদস্য আন্তাদুল ইসলাম, পল্লী চিকিৎসক আতিকুল ইসলাম ও স্কুল শিক্ষক আল আমিন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসন স্বল্প সময়ের মধ্যে আসামীদের সনাক্ত করে তাদেরকে গ্রেফতার করেছে, এতে আমরা আশান্বিত হয়েছি। আমরা এখন খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে সেটা দেখতে চাই। একই সাথে অধিকতর তদন্তে আরো কেউ যদি জড়িত থাকে, তারা যেন ছাড়া না পায় এবং গ্রেফতাররা যেন আইনের ফাঁক-ফোকর দিয়ে পার পেয়ে না যায় সে ব্যাপারে পুরোপুরি সচেতন থাকতে হবে। একই সঙ্গে এ মামলাকে কেন্দ্র করে কোন নিরপরাধ ব্যাক্তিকে যেন হয়রানী করা না হয় সেটাও প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল সকালে গাড়ফা প্রবাসী জাহিদুল ইসলামের শিশুকন্যা জুঁইকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শনিবার পাঁচ অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ট্যাগস :

বড়াইগ্রামে শিশু জুঁই হত্যায় গ্রেফতাকৃত পাঁচ আসামীর ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫