ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বড়াইগ্রামে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১২৩ বার পঠিত
82

নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা ¯œাতক করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে নাটোরের বড়াইগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাবিদাওয়া সম্বলিত ব্যানারসহ অবস্থান নেন স্বাস্থ্য সহকারীরা। এ সময় অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মো: সৈকত ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক আলী আজগর, স্বাস্থ্য সহকারী খ ম ওয়ারেছ কায়সার, মৃন্ময় কুমার সরকার ও রামপ্রসাদ সরকার বক্তব্য রাখেন।
এ সময় স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ হাজারের বেশি স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক কাজ করছেন। প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধে কাজ করাসহ তারা রোগ থেকে মুক্তির উপায়, রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া ইপিআই কর্মসূচি বাস্তবায়ন, ১৫-৪৯ বছর বয়সি নারীদের টিটি/টিডি টিকা দেয়া, গর্ভবতী মা ও শিশুদের সেবা দেয়া, প্রসব পূর্ববর্তী ও পরবর্তী সেবা দিয়ে থাকেন। কিন্তু আজ পর্যন্ত তাদের পদে কোনো পরিবর্তন হয়নি। বেতন কাঠামোয় রয়েছে চরম বৈষম্য। তাই স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা।

ট্যাগস :

বড়াইগ্রামে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫