ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বড়াইগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১০৭ বার পঠিত
79

নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ৫১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৪১২ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। রোববার (১ জুন) পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এ বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে চার কোটি ৯৬ লাখ ৩০ হাজার ৪১২ টাকা আয় ও চার কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৯১২ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৪৬ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। এছাড়া ১৭ লাখ ৩৪ হাজার ৪৯২ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। সভায় উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলামের সঞ্চালনায় সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী ঈমান আলী, উপজেলা যুবদলের সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, সহকারী প্রকৌশলী ফেরদৌস ইসলাম, হিসাবরক্ষক ফিরোজ হোসেন, পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজু রহমান বকুল এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, পৌর জামায়াতের আমীর আলমাস হোসেন ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বাজেটে আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগিয়ে পৌরসভার বিভিন্ন সেবা অনলাইন ভিত্তিক করা, বৃক্ষরোপণ ও মশক নিধন, সড়ক বাতি সম্প্রসারণ, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা চালু, নারীর ক্ষমতায়ন ও দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং উন্নত যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

ট্যাগস :

বড়াইগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট সময় : ০৫:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫