ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বড়াইগ্রাম পৌরসভা ‘ক শ্রেণীতে উন্নীত হওয়ায় আনন্দ শোভাযাত্রা ও সংবর্ধনা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ২৪৫ বার পঠিত
91

বড়াইগ্রাম পৌরসভা ‘ক’ শ্রেণীতে উন্নীত হওয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে মেয়রকে পৌরবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর মুক্তমঞ্চে আয়োজিত সভায় সংবর্ধিত মেয়র জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজেদুল বারী নয়ন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, প্যানেল মেয়র ফজলুল হক ফজের, পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক, সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, শ্রমিক লীগ নেতা রবিউল করিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাদেমুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান তুহিন ও নিলয় সরকার নাসিম বক্তব্য রাখেন। এ সময় পৌর পরিষদসহ পৌর এলাকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মেয়র মাজেদুল বারী নয়নের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং ফুল ছিটিয়ে সংবর্ধনা দেয়া হয়। এর আগে মেয়রের নেতৃত্বে পাঁচ শতাধিক মোটর সাইকেল, প্রাইভেট কার ও ট্রাক নিয়ে বাদ্যযন্ত্রসহ নেচেগেয়ে একটি আনন্দ শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পৌরসভা সুত্রে জানা যায়, রোববার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় পৌর শাখা-২ কর্তৃক এ পৌরসভাকে ‘ক শ্রেণীতে উন্নীতের প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: আব্দুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার পৌর শাখা-২ বিগত ৩১/০৫/২০১১ তারিখের ৮১১ নং স্বারকে জারিকৃত পরিপত্র মোতাবেক বড়াইগ্রাম পৌরসভাকে রাষ্ট্রপতির আদেশ ক্রমে ‘খ শ্রেণী হতে ‘ক’শ্রেণীতে উন্নীত করা হয়।

ট্যাগস :

বড়াইগ্রাম পৌরসভা ‘ক শ্রেণীতে উন্নীত হওয়ায় আনন্দ শোভাযাত্রা ও সংবর্ধনা

আপডেট সময় : ০৪:১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩