ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বাগাতিপাড়ায় আফ্রিকান মাগুর বিক্রির দায়ে একজনকে জরিমানা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৮৬ বার পঠিত
71

নাটোরের বাগাতিপাড়ায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে অবৈধভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে একজনকে চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়। এর আগে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বাগাতিপাড়া উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তার বাজার থেকে আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় মাছ ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় সরকার আফ্রিকান মাগুর মাছের চাষ ও বিক্রি নিষিদ্ধ করেছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৩ এবং বিধি ১৮ লঙ্ঘনের দায়ে আইনটির ৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হয়।
পরবর্তীতে, জব্দকৃত মাছ মৎস্য আইন, ২০১৮ এর ১০(১) বিধি অনুযায়ী বাগাতিপাড়ার দুইটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে নিষিদ্ধ প্রজাতির মাছ বিক্রি রোধে এই ধরনের অভিযান নিয়মিত চলবে।

ট্যাগস :

বাগাতিপাড়ায় আফ্রিকান মাগুর বিক্রির দায়ে একজনকে জরিমানা

আপডেট সময় : ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫