ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বাগাতিপাড়ায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৯৭ বার পঠিত
60

নাটোরের বাগাতিপাড়ায় বিষাক্ত সাপের কামড়ে খরপি বেওয়া (৬৪) নামের এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খরপি বেওয়া ওই গ্রামের মৃত নাদের আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতের খাবার শেষে খরপি বেওয়া ঘরের এক কোণায় রাখা পানের বাটির কাছে পান খেতে বসেন। এ সময় আগে থেকেই লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছিল। তার শরীরে বিষাক্ত সাপের কামড়ের চিহ্ন স্পষ্ট ছিল।

ট্যাগস :

বাগাতিপাড়ায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৭:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫