ব্রেকিং নিউজ :
বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতির মৃত্যু
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ১৯৪ বার পঠিত

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের” সভাপতি ও দৈনিক আজকালের খবর পত্রিকা বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন (৫৮) ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) রবিবার ২৮ জানুয়ারি ভোরে ৬ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,নাটোর-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও মোহাইমেনা শারমীন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান।এ ছাড়াও তার মৃত্যুতে বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।













