ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ২১৪ বার পঠিত
91

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে নির্বাচনী কর্মসূচিতে অংশ নেওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। গত বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিরাজগঞ্জে যুগ্ম জেলা ও দায়রা জজ মামুন অর রশিদ তাদের এ নোটিশ দেন।
আজ শুক্রবার দুপুরে তিন শিক্ষককে সশরীরে হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তার খাসকামরায় উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নোটিশে বলা হয়েছে। যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলাম ও অর্থনীতি বিভাগের প্রভাষক সৈয়দ আশরাফ।
নোটিশে বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে সিরাজগঞ্জ-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড পরিচালনা করেছেন। যার ভিডিও ফুটেজ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানকে সরবরাহ করা হয়েছে। আপনাদের এমন কর্মকাণ্ডে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। এ আইনভঙ্গের কারণে কেন আপনার (আপনাদের) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আগামীকাল ৫ জানুয়ারি সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

ট্যাগস :

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে শোকজ

আপডেট সময় : ০৪:৫০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪