ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

সরকার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন হবে : হাবিবুর রহমান হাবিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১১৬ বার পঠিত
141

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশে বলেছেন,“সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একটি দল নির্বাচন বানচাল করার জন্য নানা ষড়যন্ত্রে ব্যস্ত। তবে কোন ষড়যন্ত্রই নির্বাচনকে থামাতে পারবে না।”
গত সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি বটতলা এলাকায় জতীয়তাবাদী কৃষকদলের কর্মীসভা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় প্রধান আলোচক ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য কারামুক্ত দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস। উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা কৃষকদলের আহব্বায়ক পাঞ্জুর রহমান সরদার এবং সঞ্চালনা করেন সলিমপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. ওমর শরীফ হানিফ।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক আহব্বায়ক জিয়াউল হাসান সন্টু সরদার, নেতা উপজেলা কৃষকদলের সদস্য সচিব মইনুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব রকিবুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহিম প্রাং ও জীবন মোল্লা প্রমুখ।

ট্যাগস :

সরকার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন হবে : হাবিবুর রহমান হাবিব

আপডেট সময় : ০৮:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫