ব্রেকিং নিউজ :
সলঙ্গায় পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু
সলঙ্গা প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১১২ বার পঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে,গতকাল শনিবার বেলা ২টার দিকে সলঙ্গা থানার নলকা ইউপির এরান্দহ পুরানপাড়া গ্রামে। স্থানীয়রা জানায়,ওই গ্রামের মেনহাজের ছেলে আহাদ (৩) ও আলহাজের মেয়ে আলফা (৩) প্রতিদিনের ন্যায় বাড়িতে খেলা করছিল। সকাল ১১ টার দিকে শিশুদের বাড়িতে না পেয়ে অনেক খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে বেলা ২টার দিকে বাড়ির পাশের ডোবায় শিশু ২টির মৃতদেহ ভেসে ওঠে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।













