হাবিবকে বিএনপির এমপি প্রার্থী মনোনীত করায় আটঘরিয়া ও ঈশ্বরদীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১২৬ বার পঠিত

পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে পাবনা-৪(আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের প্রার্থী মনোনীত করায় আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন বিএনপি ও ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আনান্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (৩০ জুন) বিকালে আটঘরিয়ার দেবোত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতিঝিল বাজার বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল মতিঝিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন বিএনপির কার্যালের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা। দেবোত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক
জুলফিকার হায়দার রাঙার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার হোসেন সঞ্চালনায় যুগ্ম সম্পাদক আছিম উদ্দিন,পৌর বিএনপির সভাপতি আজাহার আলী, সাবেক পৌর বিএনপির আহবায়ক আমজাদ হোসেন,দেবোত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রতন মোল্লা,,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,
পৌর যুবদলের আহবায়ক আনোয়ার ইসলাম, সদস্য সচিব আইতুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অলিসহ উপজেলা ও পৌর বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে ঈশ্বরদীর পাকশী আমতলায় বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিব পাবনা-৪ আসনে নির্বাচন করার মৌখিক অনুমতি পাওয়ায় এই আনন্দ র্যালি বের করা হয় বলে পথসভায় বক্তারা জানিয়েছেন।
রবিবার (২৯ জুন) সকালে পাকশী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন পাকশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলম হোসেন। সঞ্চালনা করেন পাবনা জেলা ছাত্রদলের সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক রাজন আলী। আনন্দ মিছিলটির সার্বিক তত্ত¡বাবধানে ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল আজাদ অনল। আনন্দ মিছিলটি পাকশী আমতলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব অধ্যাপক আজমল হোসেন সুজন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সাবেক যুবদল নেতা জাহিদুল ইসলাম পাতা, বিএনপি নেতা হাফিজুর রহমান ভোলা, পাকশী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহিন হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পাকশী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি রশিদ মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা রেজা, বিএনপি নেতা নুর ইসলাম, কালাম, তুলু, বাবলু, হান্নান, রানা মাস্টার, জিন্না, লাভলু, যুবদল নেতা শ্যামল, সুজনস প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।












