পরকীয় বাধা দেওয়ায় স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা,স্বামী গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩৫ বার পঠিত

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে পরকীয়ায় বাধা দেওয়ায় বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্বামী পরশ মণ্ডল (২৩) গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে র্যাব-৫ তাকে আটক করে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার বেগুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরশ মণ্ডল বিয়ের পর থেকেই অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে বাধা দিলে তিনি স্ত্রী আন্নি খাতুনকে (২১) নানাভাবে নির্যাতন করতেন। তদন্তে উঠে এসেছে,গত ৮ সেপ্টেম্বর রাতে পরশ স্ত্রীকে শয়নকক্ষে আটকে এলোপাতাড়ি মারধর করেন এবং জোরপূর্বক মুখে বিষ খাইয়ে দেন। পরে অসুস্থ অবস্থায় আন্নিকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১২ সেপ্টেম্বর গভীর রাতে মারা যান। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরশ হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।”












