ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

মেহেদী হাসান রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১৭৫ বার পঠিত
259

সিরাজগঞ্জের সলঙ্গা থানার জগজীবনপুর গ্রামের কৃতী সন্তান আব্দুস সাত্তারের ছেলে ও সলঙ্গার নাইমুড়ী কিষান উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে সিরাজগঞ্জ বি.এল উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়।মোট ১২টি ক্যাটাগরিতে নম্বর প্রদানের মাধ্যমে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষককে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচন করে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি। এ প্রতিযোগিতায় মেহেদী হাসান ১০০ নম্বরের মধ্যে ৯১ নম্বর অর্জন করে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) নির্বাচিত হন।
পরবর্তীতে তিনি ১৫ জানুয়ারি ২০২৬ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) হওয়ার গৌরব অর্জন করেন।
শিক্ষাজীবনে মেহেদী হাসানের রয়েছে উজ্জ্বল একাডেমিক রেকর্ড। তিনি ২০০৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতক এবং ২০০৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও ২০১৮ সালে পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণীতে পেশাগত ডিগ্রি বি.এড সম্পন্ন করেন।তার এই অসাধারণ সাফল্যে পরিবার-পরিজন,সহকর্মী,প্রাক্তন শিক্ষার্থী ও সলঙ্গাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সকলে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষা ক্ষেত্রে আরও সাফল্য কামনা করছেন।

ট্যাগস :

মেহেদী হাসান রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

আপডেট সময় : ০৬:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬