ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১১১ বার পঠিত
190

ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনায় থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের হয়েছে।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ শিবিরের সভাপতি মাহমুদ হাসান এবং সেক্রেটারি আসাদুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সাহিত্য সম্পাদক বুরহান আলী বাদী হয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়নকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার পৃথক দুটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেট এলাকায় উভয় সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কলেজ ক্যাম্পাসে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হন এবং ছাত্রদলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, কলেজ ক্যাম্পাসে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

আপডেট সময় : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬