ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ০৮:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ২৩ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ের এএসসি পরীক্ষা-২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ।
পূর্বটেংরি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান পলাশের
সভাপতিত্বে ও শিক্ষক আসাদুজ্জামান বকুলের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোঃ জোমসেদ আলীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।
বক্তব্য রাখেন, সহকারী পরিদর্শক পাবনা, মোখলেসুর রহমান, বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়ন, সরকারি প্রধান শিক্ষক রাইদুল ইসলাম, শিক্ষক আব্দুল মজিদ, আসাদুজ্জামান আসাদ, নুর বক্সা শাহ, সুলতানা লায়লা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।















